শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

শান্তিগঞ্জে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে
১১৪

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(২৭ মে) বিকাল ৩.৩০ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

উদ্বোধন পরবর্তী সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ এর সঞ্চালনায় ও নিয়ামত উল্লাহ কয়েসের এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, গণ পাঠাগার হচ্ছে মানুষের জ্ঞানের ভান্ডার। এই অঞ্চলে যারা এই গণ পাঠাগার প্রতিষ্ঠা করলেন আমি তাদের এই মহতী উদ্যোগে কে স্বাগত জানাই। বই হচ্ছে সেই বন্ধু যার সাথে কখনো ঝগড়া হয়না। বই পড়ে আমরা যা শিখবো তা নিজের জীবনকে আলোকিত করবে আর সে জীবন হবে সামাজিক ও মানবিক।

তিনি আরও বলেন, মানুষ এখন অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। তাদেরকে আমরা আবার গণ পাঠাগার মুখী করতে হবে। আমি আশা করি আপনারা এই গণ পাঠাগার কার্যক্রম চালিয়ে যাবেন। গণ পাঠাগারে ভূমি সংক্রান্ত আইন কানুন, কৃষি সংক্রান্ত বই, আধুনিক টেকনোলজি হিসেবে যে সব বই রয়েছে সেগুলো পাঠাগারে অন্তর্ভুক্ত করবেন। পাশাপাশি পাঠকদের উদ্বুদ্ধ করতে বেস্ট পাঠককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার্ষিকভাবে মুল্যায়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন এড. আজাদ বখত এন্ড ফরিদ বখত গণ পাঠাগারের পরিচালক মোঃ মামুন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো: হেলাল উদ্দিন, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার প্রভাষক মমতাজুল হোসেন আবেদ, শান্তিগঞ্জ উপজেলা জামাতের আমির হাফিজ আবু খালেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: ইলিয়াস মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,ভাতগাঁও আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাষক, দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক তৈয়বুর রহমান,গণমাধ্যম কর্মী কাজী জমিরুল ইসলাম মমতাজ, আবু সঈদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারী মাস্টার দিলোয়ার হোসেন, ব্যাংকার তাজুল ইসলাম, ইউপি সদস্য লিটন মিয়া, দলিল লেখক আবু লেইছ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: উসমান গনি ও ব্যবসায়ী হাফিজ আব্দুর রশিদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102