
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিহাব খাঁন ।
শিহাব খাঁন উপজেলার ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা। তিনি শান্তিগঞ্জ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতক ডিগ্রিধারী। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে একাধিক মামলার আসামী ও একাধিকবার কারবরণ ও রিমান্ডে ছিলেন।
স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শিহাব খাঁন একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের ভাষ্য, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন সময় এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি পাশে ছিলেন। সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ কার্যক্রমেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তাদের প্রত্যাশা।
চেয়ারম্যান পদপ্রার্থী শিহাব খাঁন বলেন, “ আমি দলের দুঃস্বময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি নিষ্ঠা ও সততার সাথে। এই দায়িত্বপালনকালীন সময়ে আমি একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়ে একাধিকবার কারাবরণ ও নির্যাতন হামলার স্বীকার হয়েছি । আমার কাছে দল বড়। তাই আমার বিশ্বাস দলের চেয়রম্যান দেশনেতা তারেক রহমান সহ দলীয় হাইকমান্ড এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ সাহেব আমাকে মনোনয়ন দিবেন। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করেছি। কিন্তু ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, “মানুষ যদি আমাকে তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”