রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় চেয়ারম্যান পদপ্রার্থী চন্দন খানের উঠান বৈঠক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
৯৩

 

সেলিম আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ধর্মপাশা ১নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খানের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
​
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুধবহন গ্রামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
​
মো. চন্দন খান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য।

এটিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান বক্তা হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খান বলেন, এই ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সরকারি প্রতিটি অনুদান ও সুবিধা যেন প্রকৃত প্রাপ্য মানুষের হাতে পৌঁছায়, তা আমি শতভাগ নিশ্চিত করব। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গড়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি তালুকদার।
​
এছাড়াও বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ খান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক খোকন তালুকদার এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদ আহমেদ প্রমুখ।
​
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. চন্দন খানকে বিজয়ী করার আহ্বান জানান। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৪টি গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102