রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
১২৬

শান্তিগঞ্জ প্রতিনিধি::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মমিন। একই সঙ্গে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ২টায় পাথারিয়া বাজারে নিজ বাসভবনে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি বিএনপির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নীতিনির্ধারক নেতৃবৃন্দের প্রতি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান বিবেচনা করে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

লিখিত বক্তব্যে আব্দুল মমিন বলেন, তিনি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে ৫ নং পাথারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন।
তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির রাজনীতি করতে গিয়ে তাঁকে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজের সামর্থ্য অনুযায়ী বিপুল অর্থ ব্যয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল মমিন বলেন, “বিএনপি আমার কাছে শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি আমার দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। আমার রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান বিবেচনা করে আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দল তাঁকে মূল্যায়ন করে মনোনয়ন দিলে পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে সর্বস্তরের মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া এবং পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ তারা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শব্দুল মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফয়জুল হক, মুসলিম পাঠানসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102