রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরের বুকে ক্রিকেটের স্বপ্ন, হাজারো দর্শকের ভালোবাসায় শেষ হলো গাগলী সুপার লীগ শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে ২ হাজার ১০ শিক্ষার্থী মধ্যনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী-পুরুষসহ অন্তত আহত ২৫ নকলায় শীতের শুরুতেই শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ জামালগঞ্জে টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান ইজারাদাররা সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ শান্তিগঞ্জ নির্বাচন অফিসে সেবা নিতে হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ নকলায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিমুলবাঁক ইউপির মেধা অন্বেষণ বৃত্তিপরীক্ষা: অংশ নিল ৩০০ শিক্ষার্থী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
১৩৬

দিগন্ত ডেস্ক ::

প্রাথমিক শিক্ষার ভিত সুদৃঢ় করা, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ঘটানো এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ। পরিষদের উদ্যোগে ইউনিয়নব্যাপী অনুষ্ঠিত হয়েছে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা। এতে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২১ নভেম্বর) ইউনিয়নের একমাত্র পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৩২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯২ শতাংশ; পরীক্ষায় অংশ নেয় ৩০০ জন।

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ এবং হল সুপারের দায়িত্ব পালন করেন পাগলা রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার বিকাশ ও মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় বৃদ্ধি পায়। শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেধা অন্বেষণ প্রতিযোগিতাকে তিনি স্বাগত জানান।

কেন্দ্র সচিব ও সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা চাই, এ আয়োজন প্রতিবছর হোক। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।’

পাগলা রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের জন্য এ আয়োজন অব্যাহত থাকলে এটি প্রতিবছরের নিয়মিত প্রতিযোগিতায় পরিণত হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকাশে আরও উৎসাহিত হবে।

শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘আমরা আগে প্রাথমিক শিক্ষার একটি সুন্দর ভিত্তি গড়ে তুলতে চাই। প্রাথমিক শিক্ষার ভিত্তি যত বেশি মজবুত ও টেকসই হবে, শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনের পথ তত বেশি সুগম হবে। মূলত এ চিন্তা থেকেই আমাদের এ আয়োজন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বমোট ৫০ জনকে পুরস্কৃত করা হবে।’

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে এমন শিক্ষাবান্ধব আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে তা ইতিবাচক অবদান রাখবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102