বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
১৮৫

 

নিজস্ব প্রতিবেদক:

লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।বুধবার(২১ মে)সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এবিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রানে রক্ষা পায়।ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় আছি।অনেক কষ্টে ধার-দেনা করে বাড়িটি করছিলাম, তারা অতর্কিত আমার কষ্টের টাকায় নির্মানাধীন বাড়ির পিলার দেয়াল ভেঙে আমাকে নিঃস্ব করে দিয়েছে, এতে আমার প্রায় ৫-৬লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অভিযুক্ত রিদোয়ানের মোবাইলে অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।স্হানীয় একাধিক মুরব্বি জানান, দুপরিবারের মাঝে এ বিরোধ অনেক পুরনো, ক্রমশঃ এই বিরোধ বৃদ্ধি পেয়ে শত্রুতায় পরিণত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্হানীয় জনসাধারনকে নিয়ে এ বিরোধের নিষ্পত্তি না করা হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।

জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পাবার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।কাগজপত্র নিয়ে থানায় আসার পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102