বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে খালেদার হাতে পুরস্কার তুলে দিলেন চিত্র নায়ক আমিন খান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
১৭২

শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়ালটন এর ক্যাশ ভাউচার প্রাপ্ত খালেদা বেগমের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান।বিশ্বের জনপ্রিয় বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন এর জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ ওয়ালটন এর শো-রুম পপুলার ইলেকট্রনিক্স থেকে জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর নিবাসী খালেদা বেগম সম্প্রতি একটি প্রিজ ক্রয় করে ওয়ালটন মিলিওনিয়ার ওফারের ১লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। এই ক্যাশ ভাউচার এর পুরস্কার বিতরণ উপলক্ষে পপুলার ইলেকট্রনিক্স এর আয়োজনে আজ ২১শে মে রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পপুলার ইলেকট্রনিক্স ও ওয়ালটন শো-রুম জগন্নাথপুর এর প্রোপ্রাইটার জামাল উদ্দিন বেলালের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটন এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান। বক্তব্য শেষে তিনি নবীন-প্রবীণ জনতার করতালির মধ্য দিয়ে ক্যাশ ভাউচার প্রাপ্ত সৌভাগ্যবান খালেদা’র হাতে ১লাখ টাকার পুরস্কার তুলে দেন।

এ’সময় উপস্থিত ছিলেন, ওয়ালটন এর ডিভিশনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট ডিরেক্টর মামুনুর রশীদ, রিজিওনাল সেলস ম্যানেজার ইমাদ উদ্দিন, পপুলার ইলেকট্রনিক্সের প্রোপ্রাইটার জুলফিকার আহমদ মনি জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ,পপুলার ইলেট্রনিক্স-৩ এর ম্যানেজার খাইরুল হাসান রূপা,নাবিলা ইলেকট্রনিক্সের পরিচালক সাদিকুর রহমান,জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই , সাকিব
জগন্নাথপুর থানা (স্পেশাল ব্রাঞ্চের) এস আই জসিম উদ্দিন,
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহসাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া,মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সম্ভাব্য সেক্রেটারি পদপ্রার্থী ব্যবসায়ী শাহজাহান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন -সম্পাদক দৈনিক জালালাবাদ প্রতিনিধি আলী আছগর ইমন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক আমার দেশ জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক সিপন ,এন টিভি অনলাইন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ প্রতিনিধি তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, ব্যবসায়ী নূর আহমদ, শ্যামল গোপ, মোস্তাকিম আহমেদ জীবন, অনিক বনিক,সবুজ দাস, সাগর মিয়া ও গৌতম দেব প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102