বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে এম এ সাত্তারের গণসংযোগ 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
২১৩

শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার গণসংযোগ শুরু করেছেন।শুক্রবার (১৬ মে) জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসন-ফাতেমাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লী ও স্থানীয়দের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে দলীয় হাইকমান্ড তাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিলে ও জয়লাভ করলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে উপস্থিত মুসল্লী ও স্থানীয়দের আশ্বাস দেন তিনি । পরে তিনি হাসন-ফাতেমাপুর গ্রামে সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ও সিলেট মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন বাবলুর বাড়িতে ক্রীড়াপ্রেমী স্থানীয় কিশোর ও তরুণদের মধ্যে জার্সি, ফুটবল ও খেলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। বিকেলে মীরপুর ইউনিয়নের লহরী গ্রামে চুনু মিয়ার বাড়িতে আপ্যায়নের পর লহরী পশ্চিম মাঠে লহরী ইলেভেন ব্রাদার্স ও দক্ষিণ বিশ্বনাথ ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উভয় টিমের মধ্যে ২ সেট জার্সি জার্সি ও একটি করে ফুটবল উপহার প্রদান করেন। লহরী ইলেভেন ব্রাদার্সের পক্ষ থেকে এম এ সাত্তার ও বিশ্বনাথ উপজেলার সাবেক ফুটবল খেলোয়ার তৈয়ব আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মীরপুর ইউনিয়নে পরিষদের সাবেক সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে ও খোরশেদ আলমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার।উপস্থিত ছিলেন- সাবেক সিলেট মহানগর বিএনপি নেতা মহি উদ্দিন বাবুল, মীরপুর ইউনিয়ন বিএনপি নেতা নেওয়ার হোসেন মেম্বার, মতিউর রহমান, আনছার মিয়া, হিরন মিয়া, আঃ রুপ, আব্দুল আহাদ, তৈমুছ আলী, রুশন আলী, আরজত আলী, মাখন মিয়া, সেলিম মিয়া, আব্দুস শহীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, যুবদল নেতা চুনু মিয়া, আব্দুল কাদির, খছরু মিয়া, মস্তাব আলী, আব্দাল মিয়া, রাসেল মিয়া, কয়ছর মিয়া. মন্থর আলী, শানুর মিয়া, খলিল উদ্দিন, রাজ উদ্দিন, সেলিম আহমদ, সুলতান আহমদ, শিবলু মিয়া, নুরুল হুদা ধন মিয়া, লাভন মিয়া, কয়ছর মিয়া, রুবেল মিয়া্, তারেক মিয়া, শাহজাহান মিয়া, সুফিয়ান, মাহিন আহমদ, বশির মিয়া, সুলেমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল সদস্য জুয়েব হোসাইন, রুবেল আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102