বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
১২৮

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দীর্ঘ ৩২ বছর পর বন্দোবস্তকৃত এক একর ভূমির সীমানা নির্ধারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের উদ্যোগে ওই জমির মাপজোক শেষে সীমানা চিহ্নিত করে আবেদনকারী ও তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রামেশ্বপুর মৌজার আমরিয়া কান্দাহাটি খাড়ারপাড় গ্রামে এ সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়। আমরিয়া গ্রামের মছদ্দর আলীর পৈতৃক বন্দোবস্তকৃত ০১ একর ভূমির সীমানা নির্ধারণ করেন পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, ইউপি সদস্য ফয়জুর রহমান, সার্ভেয়ার আবুল কালাম, ওই গ্রামের রুহুল আমিন, আব্দুল কাদির, মঞ্জুর আলী, রবিন মিয়া, কামাল হোসেন, আব্দুল গনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা যায়, মো. ছাব্বির আহমদের পিতা মছদ্দর আলী ১৯৯৪ সালের ১৮ জুলাই ৪৫০৪ নম্বর কবুলিয়ত দলিলমূলে সরকারি ০১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত পশ্চিম রামেশ্বপুর মৌজার ০১ একর ভূমি বন্দোবস্ত পান। ওই বন্দোবস্তের ভিত্তিতে তিনি জমিটির মালিকানা ও দখলে ছিলেন। তবে তাঁর মৃত্যুর পর ছেলে ছাব্বির আহমদসহ অন্যান্য উত্তরাধিকারী বিভিন্ন কারণে দীর্ঘ ৩২ বছরেও জমিটির সঠিক সীমানা নির্ধারণ করতে পারেননি।

এ অবস্থায় উক্ত ভূমির সঠিক মাপজোক ও সীমানা নির্ধারণের জন্য একজন সার্ভেয়ার নিয়োগের আবেদন জানিয়ে গত ১৭ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেন মো. ছাব্বির আহমদ।
আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা জমিটির সঠিক মাপজোক করেন। পরে সীমানা চিহ্নিত করে আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের জমিটি বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, পুরোনো স্কেপ ম্যাপ অনুযায়ী এবং বর্তমান হাল দাগের সঙ্গে মিলিয়ে মৃত মছদ্দর আলীর ছেলে মো. ছাব্বির আহমদের জমির সীমানা চিহ্নিত করে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102