বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
৮৬

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:-

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক টিপু সুলতানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২টায় পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা আল মরিয়াদ তনয়, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, মরহুম টিপু সুলতানের দুই ছেলে রজবুল ইসলাম বিজয় ও শাহফিজুল ইসলাম দুর্জয়।

স্মরণসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক।

এসময় বক্তারা বলেন, টিপু সুলতান শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, ছিলেন এই অঞ্চলের সুস্থ ধারার সাংবাদিকতার পথপ্রদর্শক। প্রতিকূল সময়েও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান আজও সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর চলে যাওয়া দিরাইয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দিরাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দিপংকর বণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, প্রশান্ত সাগর দাস, তোফায়েল আহমেদ এবং প্রেসক্লাবের সদস্য হেলাল আহমদ, এহিয়া আহমদ লিটন, পাবেল হাসান, রায়হান মিয়া, আয়মান মিয়া ও রাজিব দাস সহ অন্যান্যরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102