বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার আহ্বান ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ঝিকরগাছায় সাড়ম্বরে ৫৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
১১০

রাফিউল ইসলাম , ঝিকরগাছা :

সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার আহবানের মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছায় সাড়ম্বরে ৫৯টি পূজা মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব ।

মহালয়ার আনুষ্ঠানিকতা ও ক্ষণ গণনার মধ্যে দিয়ে (১৬অক্টোবর) শুক্রবার থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও সর্বজনীন এই দুর্গোৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি পুলিশ,আনসার ও ভিডিপি’র সদস্যেসহ দায়িত্বে আছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক বাবু তড়িৎদাস, মৃণাল কান্তি দত্ত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি বাবু শ্যামল রায় পূজা উপলক্ষে সকলকে ‘শারদীয় শুভেচ্ছা’ জানিয়েছেন। নেতৃবৃন্দ সর্বস্তরের উপজেলাবাসী,প্রশাসন,থানার পুলিশ ও রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়ায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেছেন,
“শারদীয় দুর্গোৎসব নিরাপদ-নির্বিঘ্ন করতে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, পূজামন্ডপ এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ও উস্কানিমূলক অপতৎপরতা সহ্য করা হবে না”। সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,সরকারি নির্দেশনা মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের সফল পরিসমাপ্তি ঘটাতে হবে।

রাফিউল ইসলাম
ঝিকরগাছা।
১৬/১০/২৬

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102