বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে বোরো ধান ক্রয়ের জন্য কৃষকদের মাঝে ওজন মান মজুদ সার্টিফিকেট বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
২০৩

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের অংশ হিসেবে স্থানীয় খাদ্য গুদামে ধান সরবরাহকারী কৃষকদের মাঝে W Q S C (ওজন মান মজুদ সার্টিফিকেট) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাচনা খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব W Q S C বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপক রঞ্জন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাব্বির সারোয়ার, ভীমখালি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, উপজেলা খাদ্য পরিদর্শক মো. ইসরাফিল রহমান, সৌমেন কুমার দাসসহ জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফেনারবাঁক ইউনিয়নের কৃষক গৌছ উদ্দিন ও জামালগঞ্জ সদর ইউনিয়নের কৃষক
আইয়ুব আলী বলেন, “সরকার সরাসরি আমাদের কাছ থেকে ধান নিচ্ছে এবং
W Q S C (ওজন মান মজুদ সার্টিফিকেট) এর মাধ্যমে মূল্য দিচ্ছে — এটা আমাদের জন্য অনেক সহায়ক।”

জামালগঞ্জ (সাচনা এলএসডি) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী জানান, এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি লাভবান হচ্ছেন, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102