বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে দুর্গাপূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
১২৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
‎
‎সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (১১ অক্টোবর) দুপুরে জামালগঞ্জ থানার আয়োজনে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।
‎
‎উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাবু সুবোধ তালুকদার (বেহেলী রাজাপুর), সুধাংশু তালুকদার (ছয়হারা), প্রদীপ তালুকদার (রাজাপুর), বিমল দাস (সাচনা বাজার ইউনিয়ন), গোবিন্দ দাস (জামালগঞ্জ উত্তর ইউনিয়ন), টিপন রায় (ভীমখালী ইউনিয়ন), সুমন পাল চৌধুরী (সাচনা জগন্নাথ আখড়া), রবীন্দ্র কুমার দাস (মিলন যুব সংঘ), সিন্ধু ভূষণ তালুকদার, অখিল পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সমরেন্দ্র আচার্য শম্ভু, সজীব বণিক, আনোয়ার হোসেন, নুর আহমেদ, পীযূষ কান্তি তালুকদার, অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা।
‎
‎সভায় বক্তারা বলেন, জামালগঞ্জ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্য ধারণ করে আসছে। এ অঞ্চলে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করছেন। এ সম্প্রীতির বন্ধন অটুট রেখে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
‎
‎সভায় পূজাকে কেন্দ্র করে অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়ালে তাতে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। জামালগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102