বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্টার বাই পিএনজিও’র সভা

শেরপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
১৫৭

শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্টার বাই পিএনজিও-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকাস্থ স্বাবলম্বী উন্নয়ন সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফোকাল পার্সন লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ব্র্যাক ডিস্ট্রিক্ট ম্যানেজার চিন্ময় রায় এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম।

নকলা উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার (পিও) মো. নূর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার (পিও) মো. সাইফউদ্দিন, জামালপুর সদর উপজেলার পিও আশরাফুল আলম, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পিও আমেনা খাতুন ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পিও রেখা আক্তার প্রমুখ।

সভায় সেপ্টেম্বর মাসের কাজের সর্বিক রিপোর্ট উপস্থাপন পূর্বক সংশ্লিষ্ট দফরে প্রদান করা হয়। এছাড়া আগামী মাসের তথা নভেম্বর মাসের কর্ম পরিকল্পনার খসড়া তৈরি করে তা উপস্থিতিদের সামনে লিখিত আকারে উপস্থাপন করা হয়। এসময় স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা ও উপজেলা শাখায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102