বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

‎জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
২০৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎
‎সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকিব আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সায়েম খান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
‎
‎সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর জামালগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
‎
‎সভায় চোরাচালান প্রতিরোধ, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, বাজারে যানজট নিরসন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎এছাড়া নৌপথে চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102