বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
২১৮

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের চাঁদাবাজ আখ্যা দেওয়া এবং বিএনপির তিন নেতাকে ইজারাদারদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমানের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন ইজারাদার জিয়াউর রহমান।
‎
‎লিখিত বক্তব্যে জিয়াউর রহমান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে বিআইডব্লিউটিএ-এর কাছ থেকে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার লঞ্চঘাট থেকে মান্নানঘাট পূর্ব পর্যন্ত এবং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকায় সুরমা ও বৌলাই নদীর উভয় পাড়ে এলসি ও বার্দিং আদায়ের বৈধ ইজারা নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মেট্রিক টন মালামালের বিপরীতে ৭০ টাকা হারে রসিদের মাধ্যমে তাদের নিয়োজিত কালেক্টররা টোল আদায় করছেন।
‎
‎তিনি আরও বলেন, সম্প্রতি ‘অবৈধ সুযোগ’ না দেওয়ায় উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদারের ইন্ধনে গত ২৭ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি ও নৌ-শ্রমিক সমিতির ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয় বলে তারা মনে করেন। ওই কর্মসূচিতে বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং বিএনপির তিন নেতাকে ইজারাদারদের ‘গডফাদার’ হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎সংবাদ সম্মেলনে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, গত ২৭ সেপ্টেম্বর কথিত দুটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
‎
‎তারা বলেন, বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাদের বিরুদ্ধে ‘গডফাদার’ হিসেবে প্রচারিত বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি কথিত দুটি সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন।
‎
‎সংবাদ সম্মেলনে ইজারাদাররা তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
‎

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102