বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের রবীন্দ্রজয়ন্তী পালন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
২১৬
নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে আজ বিকেল তিনটায় পাঠাগারের হলরুমে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।
শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে ও নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি মহসিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, অনলাইন নিউজ পোর্টাল দিগন্ত বার্তার সম্পাদক মামুন আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সুনাম দিগন্ত-পত্রিকার সম্পাদক রাহমান তৈয়ব, গণপাঠাগারের সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, প্রচার সম্পাদক সাইফুর রহমান এবং নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আক্তার শিরিন, সফিকুল হক, লাভলী আক্তার, সাবিকুন নাহার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নয়, বরং বিশ্বমানবতার এক উজ্জ্বল প্রতিনিধি। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মকে আলো ও প্রেরণার পথ দেখায়।
অনুষ্ঠান শেষে কবিগুরুর রচনা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশন ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102