শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় কৃষি কর্মকর্তাগণের বিদায় ও বরণ সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
১১৬

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) হিসেবে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর যোগদান এবং কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি কর্মকর্তাগণের বরণ ও বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিদায়ী অতিথি হিসেবে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানসহ উপজেলা কৃষি অফিসে কর্মরত অনেকে বক্তব্য রাখেন।

কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বদলী হওয়ার কারনে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ তার স্থলাভিষিক্ত হলেন। কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর আগে সিলেট বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ কৃষি অফিসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এটা তাঁর নকলায় তৃতীয় বারের মতো কৃষি অফিসে কাজে যোগদান। এরপূর্বে তিনি নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও পরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আলোচনা সভার পরে বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয় এবং কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উপহার হিসেবে তার হাতে বিভিন্ন উপঢৌকণ তুলে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি অফিসে ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102