
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম ও সহসুপার মাওলানা মো. ফজলুল করিমসহ সহকারী মৌলভীগন সিরাতুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভার পরে পবিত্র কোরআন ও দরুদ শরীফ পাঠ শেষে সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহসুপার মাওলানা মো. ফজলুল করিম।
এসময় সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার; সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মুক্তা খাতুন ও আবু রায়হান; সহকারী মৌলভী ফুলেছা খাতুন, হযরত আলী, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।