শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় ধর্মীয় নেতাদের সাথে এসবিসি’র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
১৫২

শেরপুরের নকলায় ধর্মীয় নেতাদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম।

এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিপুল চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। একাজে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় ও এসবিসি নকলা উপজেলা টিমের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের ফোকাল পারসন খালেদ এহতাসেম ও মনিটরিং ডকুমেন্টসন অফিসার অনন্যা জ্যোতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিম, সাবলম্বী সমিতির প্রোগ্রাম অর্গানাইজার মো. নূর হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মক্তব শিক্ষক, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিগনসহ বিভিন্ন স্তরের অংশীজন এসভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102