বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
২৩৩

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর ,ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক হিসেবে মহিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য করা হয়েছে সোহেব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফ। সাধারণ সদস্য হিসেবে আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, রাজিব দাস, আশরাফ উদ্দিন, আয়মান মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত ৭ আগস্ট বিকেলে দিরাই শহরের জালাল সিটি কনফারেন্স রুমে এক সভায় দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী ওই কমিটি ঘোষণা করেন। সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান উপস্থিত ছিলেন।
আংশিক কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া শামসুল ইসলাম সরদারকে উপদেষ্টা এবং সোয়েব হাসানকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102