মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

নকলা উপজেলা জাসাস’র আহবায়ক কমিটির আহবায়ক রুবেল, সদস্য সচিব তারেক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
১৭৩

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুরের নকলা উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির আহবায়ক পদে মো. আহসান হাবীব রুবেল এবং সদস্য সচিব পদে তারেকুল হাসান তারেক-কে মনোনিত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ৭ জন যুগ্ম আহবায়ক খন্দকার আকির হোসেন টুটুল, এস.এম রোবায়েত হোসেন, মোহাম্মদ মুমিন, হেলাল উদ্দিন বাবু, নাজমুল হক, আলমগীর হোসেন আলম ও জাকিয়া সুলতানা তুলি; সম্মানিত সদস্য রাশেদ আহাম্মেদ জুয়েল এবং ২০ জন সদস্য আবু সাঈদ মামুন, মোহাম্মদ বিন কাশিম, মাতলুবুর রহমান মানিক, সানজিদা আক্তার ঈশিতা, মো. আবুল হাসেন, সুমাইয়া আফরিন সুমা, আরিফুর রহমান আরিফ, মো. কাশেম মিয়া, রিপন মাহমুদ, আবু সাঈদ সানোয়ার, আকাশ মাহমুদ, লুৎফর রহমান, মো. সিয়াম মিয়া, মনোহার মাহমুদ মিলন, মো. সিয়াম মিয়া, আজিজুল হক জুনাইদ, আরিফুর রহমান রিপন, মো. লিটন মিয়া, মো. খলিলুর রহমান ও মো. আতিকুর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার আহবায়ক এ.কে.এম এনামুল হক (বিপু) ও সদস্য সচিব মো. হারুন আর রশিদ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নিজ নিজ স্বাক্ষরে নবগঠিত এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এর জন্য তারা সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102