
শেরপুরের নকলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় পাসের হারের ভিত্তিতে কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসা উপজেলার সেরা এবং সর্বনিম্নের ফলাফল অর্জনকারী কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসা হতে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ১৭ জন, কেউ জিপিএ-৫ পায়নি, তবে পাসের হার ৬২.৯৬% এবং কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা হতে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয় ১ জন, কেউ জিপিএ-৫ পায়নি, পাসের হার ৬.৬৬%।
তথ্য মতে, পাসের হারের ভিত্তিতে উপজেলার দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার একমাত্র মাদ্রাসা নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন ও পাসের হার ৬১.৪৫%। আর তলানির দ্বিতীয় স্থানে রয়েছে উরফা গোরস্থান দাখিল মাদ্রাসা। এখানে মোট ২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ জন, কেউ জিপিএ-৫ পায়নি, তবে পাসের হার ১৫%।
উল্লেখ্য, উপজেলার ২০টি মাদ্রাসা থেকে মোট ৬২৮ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২০৮ জন। মোট জিপিএ-৫ অর্জন করে ৭ জন। দাখিল পরীক্ষা-২০২৬ এ উপজেলায় গড় পাসের হার ৩৩%।