মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড নকলায় খালেদা জিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও আলোচনা সভা নকলায় ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধা মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

নকলায় ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
১১৩

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষান্মাসিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশের পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনা পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা এবং ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী মৌলভী হযরত আলী ও মাহদী মাসুদ, অভিভাবক রকিব মিয়া ও সুহেল মিয়া প্রমুখ।

আলোচনা সভার পরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত দশটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, জেসমিন আক্তার, আবু রায়হান ও মুক্তা খাতুন; সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102