বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ঝিকরগাছায় জামায়াতের আয়োজনে জুলাই অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
১৮৩

রাফিউল ইসলাম,ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়ক কপোতাক্ষ সেতুর পাশে ৫আগস্ট (বুধবার) বিকালে বিক্ষোভ সমাবেশে ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী-অধ্যাপক হারুন অর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৬,যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ।

আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই । যেখানে মেধার মূল্যায়ন করা হবে,কোটা পদ্ধতি থাকবে না, সুবিচারের ব্যবস্থা করা হবে, আইনের মাধ্যমে দেশ চলবে। যে অঙ্গীকার নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেটি বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন না হলে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিব পৌর আমীর মাওলানা আব্দুল হামিদ, যুববিভাগের সভাপতি আবিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিছার উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান,বাকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাবিব কায়সার বীন সাঈদসহ বিভিন্ন ইউনিয়ন আমির সেক্রেটারি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ছাত্র শিবিরের নেতাকর্মী , পেশাজীবী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102