বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর জেলা প্রশাসকের মানবিক সহায়তায় সেই অসহায় ভ্যান চালকের মুখে হাসি নকলার দুই কৃতি সন্তানের উপসচিবে পদোন্নতি শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় জামালগঞ্জে হাওর এলাকায় উড়াল সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরের নকলায় এগ্রো ফার্ম পরিদর্শনে প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী জামালগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা জামালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অ্যাবাকাস অলিম্পিয়াডে শেরপুরের সাংবাদিক পুত্র অভি’র বিশ্ব রেকর্ড

নকলায় ২ দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নেতা গুরুতর আহত!

নকলা (শেরপুর) প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
১১৯

শেরপুরের নকলায় দুই দিনের ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের দুই সাংবাদিক নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের দিন ও সাপ্তাহিক শীর্ষ খবরের প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন দেলু এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলী মর্নিং গ্লোরির প্রতিনিধি মো. নূর হোসেন।

তাদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রেসক্লাব পরিবারের সকল সদস্যসহ আহত সাংবাদিক পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিরা। আহত সাংবাদিক নেতাদের সুস্থতা কামনায় প্রেসক্লাব পরিবারের আয়োজনে পূর্ব খন্দকারপাড়া জামে মসজিদসহ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়েছে। প্রতিটি দোয়া মাহফিলে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন, আহত দুই সাংবাদিক পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুসল্লিগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু পেশাগত দায়িত্ব পালন শেষে নিজের মোটরসাইকেলে করে নকলা শহরের নিজ বাসায় ফেরার পথে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হন। এতে তার হাত, পা, বুক, পেট, কোমর ও কপালের চামড়া উঠে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরন করতে চাইলেও তার নিজের ও পরিবারের সদস্যদের অনিচ্ছার কারনে নকলা হাসপাতালেই তাকে ভর্তি রাখা হয়।

অন্যদিকে এ ঘটনার ঠিক ২দিন আগে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন তার পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে পায়ে মারাত্মক ভাবে আঘত পান এবং হাত ও পায়ের চামড়া উঠে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তার চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবনের পাশাপাশি সে ক্র্যাচে ভর করে সামান্য হাটাহাটির চেষ্টা করলেও কোনক্রমেই তার পায়ের ফুলা কমছেনা।

উপজেলার সুপরিচিত আহত এই দুই সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব পরিবারের আয়োজনে মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল করা হয়। এছাড়া তাদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন প্রেসক্লাবের পরিবারের সকল সাংবাদিকসহ আহত সাংবাদিক পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102