মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ম্যাবস সদস্যদের প্রশিক্ষণ ॥ ম্যাবস ব্যবস্থাপনা কমিটি প্রকাশ নকলায় শ্রদ্ধা-ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা

নকলায় ম্যাবস সদস্যদের প্রশিক্ষণ ॥ ম্যাবস ব্যবস্থাপনা কমিটি প্রকাশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
৫৬

শেরপুরের নকলায় মার্কেট এক্টর বিজনেস স্কুল (ম্যাবস) সদস্যদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার গনপদ্দি ইউনিয়ন পরিষদ কমপেপ্লক্সের মিলনায়তনে চারটি ম্যাবস সদস্যদের আলাদা ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী উপজেলার গনপদ্দি, নকলা, উরফা ও বানেশ্বরদী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুল (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার এপিসিইউ-ডিএএম) প্রকল্পের আওতায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।
প্রশিক্ষক তথা রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, প্রকল্পের (পার্টনার এপিসিইউ-ডিএএম) সিনিয়র মার্কেটিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী।

প্রশিক্ষনের প্রথম সেশনে উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল ম্যাবস কি, স্কুল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও মার্কেট এক্টরস বিজনেসস্কুল গঠনের জন্য বিভিন্ন অ্যাক্টর নির্বাচনের মানদন্ডের উপর আলোচনা করেন। দ্বিতীয় সেশনে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুলের (ম্যাবস) অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। তৃতীয় সেশনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান ম্যাবসের মৌলিক মূল্যবোধ এবং নীতিমালার নিয়ম কানুন সম্বন্ধে অলোচনা করেন। চতুর্থ সেশনে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা ম্যাবসের কার্যপরিধি ও ম্যাবস ব্যবস্থাপনা কমিটির কাঠামো এবং কাজের উপর আলোকপাত করেন। সবশেষ পঞ্চম সেশনে পার্টনার এপিসিইউ-ডিএএম এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী ম্যাবস গঠনের জন্য এলাকা নির্বাচন, সভার স্থান নির্বাচন, সাধারণ নিয়ম ও বিধি, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগণের তদারকি এবং ম্যাবস গঠনের সম্বাব্য ফলাফল বিষয়ে আলোচনা করেন।

এছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বানেশ্বরদী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুলের (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির সদস্য এনজিও প্রতিনিধি লূৎফর রহমান প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগে প্রশিক্ষণের ভ্যানু নির্বাচনসহ সার্বিক ব্যবস্থাপনার সহযোগিতায় ছিলেন বানেশ্বরদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর ও গনপদ্দী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অলিউল্লাহ।

প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুল (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির তালিকা প্রকাশ করার পরে উপস্থিতিদের সাথে নবগঠিত অন্তত চারটি কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102