বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
২৩৪

শেরপুরের নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি পদে মেসার্স শাহিন বীজ বান্ডারের স্বত্তাধিকারী শাহিনুর আলম, সাধারণ সম্পাদক পদে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী নাহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহাদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম-কে মনোনিত করা হয়েছেন।

এউপলক্ষে, রবিবার বিকেলে উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সদ্যসাবেক সভাপতি মো. আব্দুল খালেক।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জেলা বিএডিসি এসোসিয়েশনের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার প্রমুখ।

এসময় উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএডিসি সার ও বীজ ডিলারগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102