বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন,জন সাধারণের দুর্ভোগ 

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
১৮৮

মো: উসমান গনি, শান্তিগঞ্জ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও রাস্তায় ব্যাপন ভাঙনের সৃষ্টি হয়েছে৷ এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে ইউনিয়নের কয়কেকটি গ্রামের মানুষ।জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর রাস্তাটিতে ব্যাপক ভাঙনের শুরু হয়। এরপর ২০২৪ সালে আবারও ভাঙন দেখা দিলে বীরগাঁও গ্রামের সন্তান সমাজসেবক সাদিকুর রহমান( বাছন) তার নিজ অর্থায়নে গ্রামের কিছু উদ্যমী তরুণদের নিয়ে বাশ ও অন্যান্য সামগ্রী দিয়ে ভাঙন রোধে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। ফলে যাতায়াতের ব্যবস্থা হয়েছিল ইউনিয়নবাসীর।পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এই রাস্তা দিয়ে ইউনিয়নের প্রায় সকল পেশার মানুষেরা চলাচল করেন৷ পাগলা বাজার থেকে সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করেন এই এলাকার মানুষ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আবারও ভাঙনের কবলে পড়েছে৷ রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে৷ এই মুহুর্তে যদি রাস্তাটির সংস্কার না হয় তবে বর্ষায় রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।এলাকাবাসী বলেন, রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিগ্ন ঘটছে৷ যদি এখন রাস্তাটি ঠিক না করা হয়ে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের৷ আমাদের দাবী বর্ষার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেয়া হোক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102