বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নকলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
২০০

শেরপুরের নকলায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সরকারের নির্দেশনা মোতাবেক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী হযরত আলী এবং শিক্ষার্থী খুশি আক্তার, মুশফিকুর রহমান কাফি ও আরাফাত প্রমুখ।

বক্তারা জাতীয় জীবনে জুলাই শহিদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন। জুলাই শহীদ দিবসকে স্মরণে রেখে সত্যিকারের বৈষম্যহীন ও দুর্নিতীমুক্ত সমাজ এবং জনকল্যাণমূখী রাষ্ট্র বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান তারা।

আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসাটির সহ-সুপার মাওলানা ফজলুল করিম।

এসময় সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মুক্তা খাতুন, আবু রায়হান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102