বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
২২৬

মো. আফজাল হোসেন,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবীর তার পৈতৃক ও মৌরসি সম্পত্তি দখলচেষ্টা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, একটি ভূমিদস্যু চক্র তার প্রয়াত পিতার নামে রেকর্ডভুক্ত জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর জানান, তাহিরপুর উপজেলার চালিয়াঘাট মৌজায় তার প্রয়াত পিতার নামে প্রায় ৫ একর ২৫ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি প্রভাবশালী চক্র ওই জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, গত ১১ জুলাই একটি মহল তার ছোট ভাই নারজেল হোসেনের ছবি ব্যবহার করে মানববন্ধনের নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করেছে। তার দাবি, নারজেল হোসেন একজন সরকারি চাকরিজীবী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এবং তার ভাইয়ের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে চাকরিজীবনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।
হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102