
শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী ও ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুস সাকিব প্রমুখ।
সভায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ), আব্দুল করিম সরকার হেলথ সেন্টার, আসপাডা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, মাটি, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন, সোসিও ইকোনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা), শক্তি ফাউন্ডেশন, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, মাধ্যমিক ইয়্যুথ টিচার্স এ্যাসোসিয়েশন, আরডিএস, ইমাউস-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।