
রাফিউল ইসলাম,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর আয়োজনে ১১ জুলাই ( শনিবার) সকাল ৭ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুল আলিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য গোলাম মস্তোফা,অধ্যাপক মিজানুর রহমান,মাওলানা ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্য মো: আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, হা:রেজাউল ইসলাম,অধ্যাপক আলমগীর কবির, কাজী আনোয়ার হোসেন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি আবুজাফর সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি বৃন্দ।
রোকন সম্মেলনে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করা ও তৃণমূলে জনগণের হক আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল (এমপি)।