বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

তাহিরপুরে বজ্রপাতে নিহত কয়লা পরিবহন শ্রমিক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
১৮৫

মনিরাজ শাহ,তাহিরপুর প্রতিনিধি :

তাহিরপুরে আকস্মিক  বজ্রপাতে  নজির হোসেন আখঞ্জী (২৪) নামে এক কয়লা পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত  কয়লা পরিবহন শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের আব্দুস সালামের ছেলে।

শনিবার ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সমসার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে নজির হোসেন আখঞ্জী কয়লাবোঝাই নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে সমসার হাওরে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা শনিবার সকালে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাসাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। তিনি নজির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102