বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

বিজয়নগরে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি কাউছার গ্রেফতার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
২২৫

সামজাদ জসি,ব্রাক্ষণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কাউছার মিয়া নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) ভোর সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ০৫:৩০ মিনিটের সময় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম সিঙ্গারবিল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের নোয়াবাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি কাউছার মিয়ার বসত ঘর তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: কাউছার মিয়া, পিতা- মৃত হানিফ মিয়া, সাং- নোয়াবাদী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃত কাউছার মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক মামলাসহ মোট ৪টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত ছিল।

বিজয়নগর থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই ধরণের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102