
সেলিম আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:
মানবতার সেবায় এগিয়ে এলো ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি (বিশ্বব্যাপী)। শারীরিক অক্ষম ও অত্যন্ত অসহায় এক নারীকে চিকিৎসা ও জীবনমান উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই নারীর ভাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা তোলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া নারী নেহারুল নেছা (৪২) উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পূর্বপাড়া গ্রামের মৃত রাজমুল হকের স্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, সংগঠনটির উপদেষ্টা আরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য কবির হোসেন, উমর ফারুক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়-দুস্থ, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের এ সংগঠন। কল্যাণমূলক কার্যক্রমে আছি এবং থাকবো