বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
১৮৪

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি”—এ স্লোগানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।র‌্যালিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শিপন সরকার, সাধারণ সম্পাদক এবাদুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউএনও মুশফিকীন নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ফায়ার সার্ভিসের লিডার বিজয় সিং, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের স্থানীয় সভাপতি নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান এবং সদর ইউনিয়ন পরিষদের সচিব গুনেন্দ্র কুমার তালুকদার প্রমুখ।দিবসটির গুরুত্ব ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বারোপ করেন ঐক্য ও সচেতনতামূলক কর্মকাণ্ডের ওপর।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102