বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
২৫৬

রাফিউল ইসলাম, (ঝিকরগাছা) যশোর প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে বিজ্ঞান স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনীর পৃথক অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যদ্বয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,’বিজ্ঞানভিত্তিক জ্ঞানার্জন ও প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে আগামীর বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

দেশের সুনাম বয়ে আনতে হবে। আমাদের সমুদ্রের নীল জলরাশির নিচে লুকায়িত অফুরন্ত সম্পদ আহরণে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগাতে হবে’।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস),

এসইডিপি,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।

পরে দুপুর সাড়ে ১২টায় একই মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।

পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মতিয়ার রহমান,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কল্লোল, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত উদ্ভাবনী মেধার ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102