শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নকলা ইউএনও ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্র যখন সন্ধিক্ষণে: বাংলাদেশ, ইতিহাস, উগ্রতা ও ভবিষ্যতের প্রশ্ন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভালুকা শাখার কার্যনির্বাহী কমিটির অনুমোদন তিন শব্দের সখ্যতা ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউ কের পক্ষ থেকে কোরবানি মাংস বিতরণ সম্পন্ন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুজিব আহমদ মনিরের মতবিনিময়।

ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
৩৪

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করছেন মীর কাশেম, হাবিবউল্লাহ চৌধুরী ও জাহিদ হাসান। এলাকাবাসী একাধিকবার বাধা ও নিষেধাজ্ঞা দিলেও তারা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের মূল্যবান সরকারি সম্পত্তি জনস্বার্থে সংরক্ষণ করা জরুরি। তাই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি সম্পত্তি রক্ষা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102