
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভালুকা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮ পর্যন্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি; যার গভ. রেজি. নং: এস-১০২৮/৯৮।
পহেলা জুন ১১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যনির্বাহী এই কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান।
ভালুকা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হলি চাইল্ড মডেল স্কুলের অধ্যাপক মোহাম্মদ হাছেন আলী ও সাধারণ সম্পাদক পদে অহিন মডেল স্কুলের প্রধান শিক্ষক/পরিচালক মুহাম্মদ আফগালুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নবজাগরন স্কুলের মো. হাফিজ উদ্দিন ও কাঠাঁলী বাশিল কিন্ডারগার্টেনের আরিফ আহম্মেদ বিপ্লব; সহ-সাধারণ সম্পাদক ন্যঅশনাল আইডিয়াল স্কুলের হোসাইন মোহাম্মদ রোমান ও আজিম উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের আতাউল করিম; সাংগঠনিক সম্পাদক ইডেন ব্রাইট মডেল স্কুলের তাপস কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ পদে জাহিদ মডেল স্কুলের মো. জাহিদুর রহমান, প্রচার সম্পাদক পাঠশালা আদর্শ বিদ্যানিকেতনের রাজেশ সরকার, দপ্তর সম্পাদক কাঠাঁলী নবজাগরণ স্কুলের মো. মোসলেম উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিভা কিন্ডারগার্টেনের মোছা. সেলিনা আক্তার।