বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোজ বারকী শ্রমিকের মরদেহ উদ্ধার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
২২৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিঁখোজ হওয়া জিল্লুর রহমান দিলুর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ২৫ শে এপ্রিল রাত নয় ঘটিকায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং পিলারের নিকট সে নৌকা ডুবিতে নিঁখোজ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে এপ্রিল) ভোর ৬ টায় শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্হানীয়রা। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জিল্লুর রহমানের পিতা আব্দুস সালাম। তার গ্রামের বাড়ী জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকায় । পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে যায় তারা। ঝড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠলেও নিঁখোজ হয় দিলু।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা আছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102