বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নকলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
২৪৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির।

উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী, হিউম্যান এইড এন্ড চ্যারিটি’র জেলা সমন্বয়কারী আব্দুল আওয়াল, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান ও আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহন, কর্মপরিধি, কর্মপরিকল্পনা প্রণয়ন পদ্ধতিসহ গ্রাম আদালত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালতের অর্জন বা সফলতা সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা পর্যায়ের অংশীজন, স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সংগঠন বা সংস্থার প্রতিনিধিগন ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ুন কবির জানান, ২০২৩ সালের সেপ্টম্বর মাস থেকে নকলায় গ্রাম আদালতের কার্যক্রম শুরু করা হলেও, অফিসিয়াল প্রস্তুতি শেষ করে এই আদালতে মামলা গ্রহন শুরু হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে। এরপরে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ৮৬৭টি ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলা গ্রহন করা হয়েছে এবং ৮৬৫টি মামলা সুন্দর ভাবে নিষ্পত্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102