শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বিজয়ী হলেন যারা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
২৪৯

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও কাব শিক্ষিকা। এছাড়া রবিবার প্রকাশিত ওই তালিকাতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার ও শ্রেষ্ঠ কর্মচারীর নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং কমিটির সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত প্রকাশিত তালিকার তথ্যে জানা গেছে, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মোহাম্মদ মোবারক হোসেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নূরশেদা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মুহাম্মদ রিয়াজুল হাসান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শাহিদা খাতুন, শ্রেষ্ঠ কাব শিক্ষক মো. জহিরুল ও শ্রেষ্ঠ কাব শিক্ষিকা লুৎফুন নাহার এবং প্রাথমিক শিক্ষা পদক কমিটির কর্মচারীকে উপজেলার শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে মনোনিত করা হয়েছে।

উপজেলা পর্যায়ে দ্বিতীয় বারেরমতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনিত পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ উপজেলাবাসীর জন্য অর্জিত কৃতিত্ব উৎসর্গ করে বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি সব সময় নিজের সেরাটা বিলিয়ে দিতে চেষ্টা করি। আমাকে দ্বিতীয় বারেরমতো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও সদস্য সচিব জানান, জাতীয় শিক্ষা পদক-২০২৬ এর জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব মনোনিত করার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যথাযথ পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করার পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102