বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় জামায়াতে ইসলামীর জমকালো ঈদ পুনর্মিলনী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
৩১৭

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে, রোববার উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের সূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লুৎফর রহমান ফিরোজ, পৌর জামায়াতের আমীর মাওলানা শাহ আলম শাহজাহান ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা আনসার আলী, প্রচার বিভাগীয় সেক্রেটারি. নকলা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত নকলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান সাফিত, জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ হযরত আলী, নকলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হুমায়ূন আহমেদ, পাটাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, টালকি ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মদ বজলুর রহমান, শিবির সভাপতি নূর হোসাইনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও আদর্শ সমাজ গঠনসহ পারস্পরিক সম্পর্ক জোরদার ও নতুন উদ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে পরামর্শ মূলক আলোচনা সভাসহ ঈদ পুনর্মিলনীর উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকগণ জানান। এমন উদ্যোগের ফলে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার সৃষ্টি হয় বলেও তারা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102