বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জ সদর ইউপিতে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে
৩৬৬

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আলী আজগর, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজ্জামেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার সংগঠক ছাদিকুর রহমান স্বাধীন খান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ঝর্না বেগমসহ গ্রাম পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল জানান, ঈদুল ফিতর উপলক্ষে সদর ইউনিয়নের মোট ২ হাজার ১৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102