শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

নকলায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
১৭৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার অর্থায়নে ‘জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা (জিইএসআইএপি) বাস্তবায়নের লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম রাকিব, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক সেলিম হোসেন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সিনিয়র অফিস সহকারী রিনা বেগম, কর আদায়কারী মো. মুনছুর আলী, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, এদিন নকলা পৌরসভাধিন বিভিন্ন এলাকার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি থেকে ৫ জন করে মোট ১২০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্ব স্ব বিদ্যালয়ের নির্ধারিত পোশাক বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102