বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে কৃষকের চিরবিদায়

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে
২৯৩

নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে কৃষকের চিরবিদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাব আলী (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। সে ধনাকুশা পূর্বপাড়া এলাকার মৃত ছৈয়ন উদ্দিনের ছেলে।

নিহত আকাব আলী পেশায় একজন কৃষক এবং ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। আকাব আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন ২নং নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকার অনেকে।

পরিবার সূত্রে জানা গেছে, আকাব আলী দুপুরের খাবার খেয়ে বাড়ির অদূরে বৈদ্যুতিক পাম্প দিয়ে বোরো খেতে সেচ দিতে যায়। এরপরে সন্ধ্যা নেমে আসলে সে বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আকাব আলীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগন নিশ্চিত করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে দাফন করার অনুমতি প্রদান পূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102