বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে
৩৮০

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে উপজেলার ৭নং টালকী ইউনিয়নের বিবিরচর বাজিতবাড়ী এলাকার মৃত সিরাজ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি প্রায় দুই বছর ধরে ব্রেইন স্টোক করে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বুধবার সকাল ১১টার সময় উপজেলার টালকী ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম মরহুমের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে থানার পুলিশকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

তথ্য মতে, বীর মুক্তিযোদ্ধা মো. ওসমান গণি-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০৬৬, গেজেট তালিকা নম্বর ৯০৬ এবং কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৭৪৪। জাতীয় পরিচয়পত্র মোতাবেক মৃত্যুর দিনে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর ৭ মাস ২১ দিন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শিক্ষানুরাগী হিসেবে সবার কাছেই সুপরিচিত ছিলেন। নিজ উদ্যোগে তিনি নয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম পোয়াভাগ মুক্তিযোদ্ধা স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের দায়িত্বশীল ও স্থানীয় সংবাদকর্মী, অদম্য মেধাবী সহায়তা সংস্থা, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও মানবকল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102