বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন সিবিএ’র শোক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
৩৩৯

সিলেট জেলা সংবাদদাতা:

বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী,  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নেতৃবৃন্দ।।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো  এক শোক বার্তায় জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী ইউনিয়ন ( সিবিএ) রেজি নং বি-১১০৬,  এর সভাপতি প্রদিপ কুমার র্শমা, ও সাধারণ সম্পাদক মোঃ উসমানী আলী স্বাক্ষরিত এক পত্র  নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী রাজনীতি ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার এক অনন্য ও অবিচ্ছেদ্য নেতৃত্ব। তার রাজনৈতিক প্রজ্ঞা, আপসহীন মনোভাব ও দীর্ঘ সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। রাষ্ট্র পরিচালনায় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট ছিলে। ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সহাবস্থান রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারালো—যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তারা খালেদা  জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102