বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে পোস্টাল ভোট বিষয়ে অবহিতকরণ সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
৩২৫

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মুশফিকীন নূর।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পদ্ধতি বিষয়ে একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করেন। পরে সকল দপ্তর প্রধানের সহায়তায় অ্যাপের মাধ্যমে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সঙ্গে তাদের অধীনস্থ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। সময় স্বল্প হওয়ায় সবাইকে নিজ উদ্যোগে দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশনের সময় ব্যালট পাঠানোর ঠিকানা সঠিক ও নির্ভুলভাবে উল্লেখ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102